১৭তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১০

শব্দার্থ অনুসারে বাংলা ভাষার শব্দ সমষ্টিকে ভাগ করা যায়-

  1. দুই ভাগে
  2. তিন ভাগেসঠিক উত্তর
  3. চার ভাগে
  4. পাঁচ ভাগে

উত্তর: (খ) তিন ভাগে

ব্যাখ্যা

শব্দার্থ অনুসারে বাংলা শব্দ ৩ ভাগে ভাগ করা হয়েছে।

১. যৌগিক শব্দ: শব্দের অর্থ তার প্রকৃতি ও প্রত্যয়ের অর্থ অনুযায়ী হয়।
উদাহরণ: কৃ + তব্য = কর্তব্য (যা করা উচিত); বাবু + আনা = বাবুয়ানা (যিনি বাবুর ভাব নিয়ে চলেন)।

২. রূঢ় বা রূঢ়ী শব্দ: শব্দের অর্থ প্রকৃতি-প্রত্যয়ের অর্থের সঙ্গে মেলে না, ভিন্ন অর্থ প্রকাশ করে।
উদাহরণ: সন্দেশ (মূল অর্থ সংবাদ, ব্যবহারিক অর্থ মিষ্টান্ন); চিকন (মূল অর্থ চকচকে, ব্যবহারিক অর্থ সরু)।

৩. যোগরূঢ় শব্দ: সমাসনিষ্পন্ন শব্দ, যার ব্যাসবাক্যের অর্থ নয়, তৃতীয় কোনো অর্থ প্রকাশ করে।
উদাহরণ: জলদ (মূল অর্থ যে জল দেয়, ব্যবহারিক অর্থ মেঘ); পঙ্কজ (মূল অর্থ যা পঙ্কে জন্মে, ব্যবহারিক অর্থ পদ্ম)।

  • BCS Mate-এ এই প্রশ্নে ৪৫% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: শব্দের শ্রেণিবিভাগ (বাংলা ভাষা ও সাহিত্য)। এই টপিক থেকে বিসিএস-এ ৮টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

শব্দের শ্রেণিবিভাগ: সব প্রশ্ন ও উত্তর →