২২তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৪৪

দোভাষী পুঁথি বলতে কি বোঝায়?

  1. দুই ভাষায় রচিত পুঁথি
  2. কয়েকটি ভাষার শব্দ ব্যবহার করে মিশ্রিত ভাষায় রচিত পুঁথিসঠিক উত্তর
  3. তৈরি করা কৃত্রিম ভাষায় রচিত পুঁথি
  4. আঞ্চলিক বাংলায় রচিত পুঁথি

উত্তর: (খ) কয়েকটি ভাষার শব্দ ব্যবহার করে মিশ্রিত ভাষায় রচিত পুঁথি

ব্যাখ্যা

দোভাষী পুঁথি হলো আরবি, উর্দু, ফারসি ও হিন্দি শব্দের মিশ্রণে রচিত মিশ্র ভাষার পুঁথি সাহিত্য।

  • আঠারো থেকে উনিশ শতক পর্যন্ত এর ব্যাপ্তিকাল। রচয়িতা ও পাঠক উভয়ই ছিল মুসলমান সম্প্রদায়।
  • ফকির গরীবুল্লাহ 'আমীর হামজা' রচনা করে এ কাব্যধারার সূত্রপাত করেন।
  • রেভারেন্ড জেমস লং একে 'মুসলমানী বাংলা' বলেছেন।
  • কলকাতার বটতলার ছাপাখানা থেকে প্রচারিত হওয়ায় এগুলো 'বটতলার পুঁথি' নামেও পরিচিত।
  • BCS Mate-এ এই প্রশ্নে ৪৬% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: লোক সাহিত্য (বাংলা ভাষা ও সাহিত্য)। এই টপিক থেকে বিসিএস-এ ৭টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

লোক সাহিত্য: সব প্রশ্ন ও উত্তর →