২৮তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৫
লোকসাহিত্য কাকে বলে?
- গ্রামীণ নরনারীর প্রণয় সংবলিত উপাখ্যানকে
- লোক সাধারণের কল্যাণে দেবতার স্তুতিমূলক রচনাকে
- লোকের মুখে মুখে প্রচলিত কাহিনী, গান, ছড়া ইত্যাদিকেসঠিক উত্তর
- গ্রামীণ অশিক্ষিত ও অখ্যাত লোকের সৃষ্ট রচনাকে
উত্তর: (গ) লোকের মুখে মুখে প্রচলিত কাহিনী, গান, ছড়া ইত্যাদিকে
ব্যাখ্যা
লোকের মুখে মুখে প্রচলিত কাহিনী, গান, ছড়া ইত্যাদিই লোকসাহিত্য।
- এটি মৌখিক ধারার সাহিত্য, যা অতীত ঐতিহ্য ও বর্তমান অভিজ্ঞতাকে আশ্রয় করে রচিত হয়।
- অক্ষরজ্ঞানহীন পল্লিবাসীরা স্মৃতি ও শ্রুতির ওপর নির্ভর করে একে লালন করে।
- রবীন্দ্রনাথ ঠাকুর একে 'জনপদের হৃদয়-কলরব' বলেছেন।
- শাখা: লোকসঙ্গীত, গীতিকা, লোককাহিনী, লোকনাট্য, কথা, ধাঁধাঁ, ছড়া ও প্রবাদ।
একই টপিকের আরও প্রশ্ন
- 'মহুয়া' পালাটির রচয়িতা-২৬তম বিসিএস
- দোভাষী পুঁথি বলতে কি বোঝায়?২২তম বিসিএস
- বটতলার পুঁথি বলতে বুঝায়-১২তম বিসিএস
- কোনটি বাউল গানের বৈশিষ্ট্য?৫০তম বিসিএস
- কোন বাংলা গানকে ইউনেস্কো Heritage of Humanity অভিধায় ভূষিত করেছে?৪৬তম বিসিএস
- 'পূর্ববঙ্গ গীতিকা'র লোকপালাসমূহের সংগ্রাহক কে?৩৭তম বিসিএস