১২তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৪৮

কোন শাসকের সময় থেকে সমগ্র বাংলা ভাষাভাষী অঞ্চল পরিচিত হয়ে ওঠে বাঙ্গালাহ নামে?

  1. ফখরুদ্দিন মোবারক শাহ
  2. শামসুদ্দিন ইলিয়াস শাহ্সঠিক উত্তর
  3. জালালুদ্দিন মুহাম্মদ আকবর
  4. ঈসা খান

উত্তর: (খ) শামসুদ্দিন ইলিয়াস শাহ্

ব্যাখ্যা

সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহের সময় থেকে সমগ্র বাংলা ভাষাভাষী অঞ্চল 'বাঙ্গালাহ' নামে পরিচিত হয়ে ওঠে।

  • ফখরুদ্দিন মুবারক শাহ বাংলার স্বাধীন সুলতানি যুগের সূচনা করলেও এর প্রকৃত প্রতিষ্ঠাতা ইলিয়াস শাহ।
  • তাঁর সময়ে বাঙালিরা প্রথম একটি জাতি হিসেবে আত্মপ্রকাশ করে; এজন্য তাঁকে 'বাঙালি জাতীয়তাবাদের জনক' বলা হয়।
  • ১৩৫২ খ্রিস্টাব্দে সোনারগাঁওয়ের শাসক ইখতিয়ারউদ্দিন গাজী শাহকে পরাজিত করে লখনৌতি, সাতগাঁও ও সোনারগাঁও অধিকার করেন।
  • তিনি ১৬ বছর রাজত্ব করেন এবং ১৩৫৮ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন।
  • ঐতিহাসিক শামস-ই-সিরাজ আফীফ তাঁকে 'শাহ-ই-বাঙ্গালাহ' ও 'সুলতান-ই-বাঙ্গালাহ' উপাধি দেন।
  • BCS Mate-এ এই প্রশ্নে ৫০% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: সুলতানি, মুঘল ও নবাবি আমল (বাংলাদেশ বিষয়াবলি)। এই টপিক থেকে বিসিএস-এ ১৭টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

সুলতানি, মুঘল ও নবাবি আমল: সব প্রশ্ন ও উত্তর →