৩৪তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১৫

কোন কাব্যটি পল্লীকবি জসীমউদ্‌দীন রচিত?

  1. চৈতালী
  2. রাখালীসঠিক উত্তর
  3. ফনিমনসা
  4. আলো পৃথিবী

উত্তর: (খ) রাখালী

ব্যাখ্যা

‘রাখালী’ কাব্যগ্রন্থ: জসীমউদ্দীনের প্রথম কাব্যগ্রন্থ; ১৯২৭ সালে প্রথম প্রকাশিত। এতে মোট ১৯টি কবিতা সংকলিত; ‘কবর’ কবিতাটি এর অন্তর্গত।

জসীমউদ্দীন: ১৯০৩ সালে ফরিদপুরের তাম্বুলখানা গ্রামে জন্ম। কর্মজীবন শুরু পল্লিসাহিত্যের সংগ্রাহক হিসেবে; কলেজজীবনে ‘কবর’ কবিতা লিখে খ্যাতি অর্জন।

- অন্যান্য কাব্যগ্রন্থ: বালুচর, রূপবতী, নক্সী কাঁথার মাঠ, ধানখেত, সোজন বাদিয়ার ঘাট, মাটির কান্না।

  • BCS Mate-এ এই প্রশ্নে ৬৯% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: গুরুত্বপূর্ণ কবি-সাহিত্যিক (বাংলা ভাষা ও সাহিত্য)। এই টপিক থেকে বিসিএস-এ ১৪১টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

গুরুত্বপূর্ণ কবি-সাহিত্যিক: সব প্রশ্ন ও উত্তর →