৩৪তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১০

'ঘরে বাইরে' উপন্যাসটি কার লেখা?

  1. আলাওল
  2. কাজী দীন মহম্মদ
  3. কাজী মোতাহের হোসেন
  4. রবীন্দ্রনাথ ঠাকুরসঠিক উত্তর

উত্তর: (ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর

ব্যাখ্যা

ঘরে-বাইরে: রবীন্দ্রনাথ ঠাকুরের চলিত ভাষায় লেখা প্রথম উপন্যাস; ১৯১৬ সালে প্রকাশিত। স্বদেশি আন্দোলনের পটভূমিতে রচিত।

- স্টিভেনসনের ‘প্রিন্স অটো’-র সঙ্গে ভাবসাদৃশ্য আছে: সেরাফিনা, অটো, গোনড্রেমাক যথাক্রমে বিমলা, নিখিলেশ, সন্দীপ-এর সমতুল্য। তবে স্টিভেনসনের উপস্থাপনা ব্যঙ্গাত্মক ও সমাপ্তি মিলনাত্মক, আর রবীন্দ্রনাথের কাহিনি সকরুণ ও সিরিয়াস।
- প্রধান চরিত্র: নিখিলেশ, বিমলা, সন্দীপ।

রবীন্দ্রনাথ ঠাকুর: বাংলা ছোটগল্পের জনক; ১৯১৩ সালে এশিয়ার মধ্যে প্রথম নোবেল পুরস্কার লাভ করেন। ১৯১৫ সালে ‘নাইট’ উপাধি পান, ১৯১৯ সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে তা ফিরিয়ে দেন।

  • BCS Mate-এ এই প্রশ্নে ৭০% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: গুরুত্বপূর্ণ কবি-সাহিত্যিক (বাংলা ভাষা ও সাহিত্য)। এই টপিক থেকে বিসিএস-এ ১৪১টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

গুরুত্বপূর্ণ কবি-সাহিত্যিক: সব প্রশ্ন ও উত্তর →