৩৪তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১১

সৈয়দ মুজতবা আলীর প্রবন্ধ গ্রন্থ কোনটি?

  1. পঞ্চতন্ত্রসঠিক উত্তর
  2. কালান্তর
  3. প্রবন্ধ সংগ্রহ
  4. শাশ্বত বঙ্গ

উত্তর: (ক) পঞ্চতন্ত্র

ব্যাখ্যা

পঞ্চতন্ত্র: সৈয়দ মুজতবা আলীর (১৯৫২) দুই পর্বে বিভক্ত ব্যক্তিগত প্রবন্ধ সংকলন; মোট ৬৫টি রচনা (প্রথম পর্বে ৩৪, দ্বিতীয় পর্বে ৩১)। রম্যসাহিত্যের অন্তর্ভুক্ত।

- উল্লেখযোগ্য রচনা: বই কেনা, মোপাসাঁ, চেখফ্-রবীন্দ্রনাথ, বিদেশে, অনুবাদ সাহিত্য, অর্থং অর্থং।
- রচনাগুলো ‘বসুমতী’ ও ‘দেশ’ পত্রিকায় প্রকাশিত।

অন্যান্য:
- কালান্তর: রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ জীবনের রাজনৈতিক প্রবন্ধ সংকলন।
- শাশ্বত বঙ্গ: কাজী আবদুল ওদুদ রচিত, বাঙালির সাংস্কৃতিক ইতিহাসের গ্রন্থ।

সৈয়দ মুজতবা আলী: ১৯০৪ সালে জন্ম; প্রথম গ্রন্থ ‘দেশে-বিদেশে’। উপন্যাস: অবিশ্বাস্য, শবনম। রম্য-রচনা: পঞ্চতন্ত্র, ময়ূরকণ্ঠী। ছোটগল্প: চাচা-কাহিনী, টুনি মেম। মৃত্যু ১৯৭৪ সালে।

  • BCS Mate-এ এই প্রশ্নে ৪২% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: আধুনিক যুগের অন্যান্য লেখক (বাংলা ভাষা ও সাহিত্য)। এই টপিক থেকে বিসিএস-এ ১৬৩টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

আধুনিক যুগের অন্যান্য লেখক: সব প্রশ্ন ও উত্তর →