২৮তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৪
শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের বড়াই কি ধরনের চরিত্র?
- শ্রী রাধার ননদিনী
- শ্রী রাধার শাশুড়ি
- রাধাকৃষ্ণের প্রেমের দূতীসঠিক উত্তর
- জনৈক গোপবালা
উত্তর: (গ) রাধাকৃষ্ণের প্রেমের দূতী
ব্যাখ্যা
বড়ায়ি চরিত্রটি রাধাকৃষ্ণের প্রেমের দূতী।
শ্রীকৃষ্ণকীর্তন কাব্য:
- বাংলা সাহিত্যের মধ্যযুগের প্রথম কাব্য।
- ১৯০৯ খ্রিষ্টাব্দে বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ বাঁকুড়া জেলার কাকিল্যা গ্রামে এর পুথি আবিষ্কার করেন।
- ১৯১৬ খ্রিষ্টাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষৎ থেকে 'শ্রীকৃষ্ণকীর্তন' নামে প্রকাশিত হয়।
- কবি হিসেবে বড়ু চণ্ডীদাস গ্রহণ করা হয়।
- গীতি-আলেখ্য; বিষয়বস্তু রাধাকৃষ্ণের প্রণয়লীলা।
- প্রধান চরিত্র: কৃষ্ণ, রাধা, বড়ায়ি।
- মোট ১৩টি খণ্ড: জন্ম, তাম্বুল, দান, নৌকা, ভার, ছত্র, বৃন্দাবন, কালিয়দমন, যমুনা, হার, বাণ, বংশী ও বিরহ খণ্ড।