২৮তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১৪

নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকা কোনটি?

  1. মাহে নও
  2. সওগাত
  3. ধূমকেতুসঠিক উত্তর
  4. কালিকলম

উত্তর: (গ) ধূমকেতু

ব্যাখ্যা

কাজী নজরুল ইসলাম সম্পাদিত অর্ধসাপ্তাহিক পত্রিকা ‘ধূমকেতু’ ১৯২২ সালে প্রকাশিত হয়। পূজা সংখ্যায় ‘আনন্দময়ীর আগমনে’ প্রকাশের পর পত্রিকাটি ব্রিটিশ সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয় এবং তিনি গ্রেফতার হন।

অন্যান্য পত্রিকা:

  • সওগাত: সচিত্র মাসিক, ১৯১৮ সালে কলকাতা থেকে প্রকাশিত, সম্পাদক মোহাম্মদ নাসিরউদ্দীন।
  • মাহে নও: ১৯৫২ সালে ঢাকা থেকে আবদুল কাদির সম্পাদিত।
  • কালিকলম: সচিত্র মাসিক সাহিত্য পত্রিকা; সম্পাদক মুরলীধর বসু, শৈলেজানন্দ মুখোপাধ্যায় ও প্রেমেন্দ্র মিত্র।

নজরুল সম্পর্কিত:

  • জন্ম ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ, চুরুলিয়া (বর্ধমান); ডাক নাম ‘দুখু মিয়া’; ‘বিদ্রোহী কবি’; গানে ‘বুলবুল’।
  • সম্পাদিত পত্রিকা: ধূমকেতু (১৯২২), লাঙ্গল (১৯২৫), দৈনিক নবযুগ (মুজাফ্ফর আহমদের সঙ্গে যৌথভাবে)।
  • উপন্যাস: বাঁধন-হারা, মৃত্যুক্ষুধা, কুহেলিকা।
  • BCS Mate-এ এই প্রশ্নে ৭১% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: গুরুত্বপূর্ণ কবি-সাহিত্যিক (বাংলা ভাষা ও সাহিত্য)। এই টপিক থেকে বিসিএস-এ ১৪১টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

গুরুত্বপূর্ণ কবি-সাহিত্যিক: সব প্রশ্ন ও উত্তর →