২১তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৫

'কবর' নাটক কার রচনা?

  1. শহীদুল্লাহ কায়সার
  2. জহির রায়হান
  3. মুনীর চৌধুরীসঠিক উত্তর
  4. সত্যেন সেন

উত্তর: (গ) মুনীর চৌধুরী

ব্যাখ্যা

'কবর' মুনীর চৌধুরীর রচিত ভাষা আন্দোলনের প্রেক্ষাপটের নাটক। লেখক জেলে থাকা অবস্থায় এটি লেখেন; ১৯৫৩ সালে জেলের রাজবন্দিরা এটি প্রথম অভিনয় করেন এবং ১৯৬৬ সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়।

কাহিনি: মিছিলে পুলিশের গুলিতে নিহতদের লাশ গভীর রাতে গোপনে কবরস্থানে নিয়ে যাওয়া হয়। ধর্মীয় প্রথা না মেনে সবাইকে একত্রে মাটিচাপা দেওয়ার সিদ্ধান্ত হয়, গোর-খোদক বাধা দেয়। শেষে লাশগুলো উঠে দাঁড়িয়ে বলে, তারা কবরে যাবে না। নাটকটি Irwin Shaw-এর 'Bury The Dead' (১৯৩৬) এর অনুসরণে লেখা।

মনে রাখুন: মুনীর চৌধুরীর মৌলিক নাটক: রক্তাক্ত প্রান্তর, চিঠি, কবর, দণ্ডকারণ্য। অনুবাদ নাটক: কেউ কিছু বলতে পারে না, রূপার কৌটা, মুখরা রমণী বশীকরণ। জন্ম ১৯২৫ সালের ২৭ নভেম্বর, মানিকগঞ্জ।

  • BCS Mate-এ এই প্রশ্নে ৭৪% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: আধুনিক যুগের অন্যান্য লেখক (বাংলা ভাষা ও সাহিত্য)। এই টপিক থেকে বিসিএস-এ ১৬৩টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

আধুনিক যুগের অন্যান্য লেখক: সব প্রশ্ন ও উত্তর →