২১তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৪

কোনটি কাজী নজরুল ইসলাম রচতি গ্রন্থ?

  1. বিষের বাঁশীসঠিক উত্তর
  2. বন্দীর বন্দনা
  3. সন্দ্বীপের চর
  4. রূপসী বাংলা

উত্তর: (ক) বিষের বাঁশী

ব্যাখ্যা

'বিষের বাঁশী' কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ, ১৯২৪ সালে প্রকাশিত। সরকার এটি নিষিদ্ধ করে; এটিই নজরুলের প্রথম নিষিদ্ধ কাব্যগ্রন্থ। নিষেধাজ্ঞা ১৯৪৫ সালের ২৭ এপ্রিল প্রত্যাহার করা হয়।

মনে রাখুন:
- 'বন্দীর বন্দনা' — বুদ্ধদেব বসু।
- 'সন্দ্বীপের চর' — বিষ্ণু দে।
- 'রূপসী বাংলা' — জীবনানন্দ দাশ।
- নজরুল: জাতীয় কবি (বাংলাদেশ), বিদ্রোহী কবি, ডাক নাম দুখু মিয়া, গানের জগতে 'বুলবুল' নামে খ্যাত।

  • BCS Mate-এ এই প্রশ্নে ৭২% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: গুরুত্বপূর্ণ কবি-সাহিত্যিক (বাংলা ভাষা ও সাহিত্য)। এই টপিক থেকে বিসিএস-এ ১৪১টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

গুরুত্বপূর্ণ কবি-সাহিত্যিক: সব প্রশ্ন ও উত্তর →