২০তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১৩
'সংশপ্তক' কার রচনা?
- মুনীর চৌধুরী
- শহীদুল্লাহ কায়সারসঠিক উত্তর
- জহির রায়হান
- শওকত ওসমান
উত্তর: (খ) শহীদুল্লাহ কায়সার
ব্যাখ্যা
'সংশপ্তক' (১৯৬৫) শহীদুল্লাহ কায়সারের রচিত মহাকাব্যিক উপন্যাস। সংশপ্তক শব্দের অর্থ - যে সৈনিকেরা জীবনমরণ পণ করে যুদ্ধে লড়ে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্ববর্তী কাল থেকে ভাষা আন্দোলনের পূর্বকাল পর্যন্ত বাংলাদেশের সামাজিক-রাজনৈতিক পরিবর্তন এর বিষয়। হিন্দু-মুসলিম সম্মিলিত জীবনযাপন ও অসাম্প্রদায়িক জীবনবোধ এতে বর্ণিত হয়েছে।
উল্লেখযোগ্য চরিত্র: রাবেয়া খাতুন (রাবু), জাহেদ, সেকেন্দার, মালু, হুরমতি, লেকু, রমজান, রামদয়াল।
শহীদুল্লাহ কায়সারের অন্যান্য উপন্যাস: সারেং বৌ, কৃষ্ণচূড়া মেঘ, তিমির বলয়, দিগন্তে ফুলের আগুন, সমুদ্র ও তৃষ্ণা, চন্দ্রভানের কন্যা, কবে পোহাবে বিভাবরী (অসমাপ্ত)।
একই টপিকের আরও প্রশ্ন
- 'একুশে ফেব্রুয়ারি' প্রথম সংকলনের সম্পাদক কে?২০তম বিসিএস
- 'আত্মঘাতী বাঙালি' কার রচিত গ্রন্থ?২০তম বিসিএস
- 'সংস্কৃতির ভাঙা সেতু' গ্রন্থ কে রচনা করেছেন?২০তম বিসিএস
- কাজী ইমদাদুল হক-এর 'আবদুল্লাহ' উপন্যাসের উপজীব্য কী?১৮তম বিসিএস
- ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারির পটভূমিতে রচতি 'কবর' নাটকের রচয়িতা কে?১৮তম বিসিএস
- 'বাঙ্গালীর ইতিহাস' বইটির লেখক কে?১৮তম বিসিএস