২১তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১৯
কোনটি নাটক?
- কর্তার ইচ্ছায় কর্ম
- গড্ডলিকা
- পল্লীসমাজ
- সাজাহানসঠিক উত্তর
উত্তর: (ঘ) সাজাহান
ব্যাখ্যা
'সাজাহান' মোগল সম্রাট সাজাহানের জীবনকাহিনি নিয়ে রচিত ঐতিহাসিক নাটক, ১৯০৯ সালে প্রকাশিত। দ্বিজেন্দ্রলাল রায়ের রচনা।
- বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঐতিহাসিক নাটক হিসেবে গণ্য।
- 'ধনধান্য পুষ্পে ভরা' গানটি এই নাটকেই ছিল।
- 'গড্ডলিকা' রাজশেখর বসুর গল্পগ্রন্থ, 'পল্লীসমাজ' শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস, 'কর্তার ইচ্ছায় কর্ম' রবীন্দ্রনাথের প্রবন্ধ।
দ্বিজেন্দ্রলাল রায়ের ঐতিহাসিক নাটক: তারাবাঈ, প্রতাপ-সিংহ, দুর্গাদাস, নূরজাহান, মেবার পতন, সাজাহান, চন্দ্রগুপ্ত, সিংহলবিজয়।
সামাজিক নাটক: পরপারে, বঙ্গনারী।
একই টপিকের আরও প্রশ্ন
- 'আবোল-তাবোল' কার লেখা?২১তম বিসিএস
- 'লালসালু' উপন্যাসটির লেখক কে?২১তম বিসিএস
- 'সংশপ্তক' কার রচনা?২০তম বিসিএস
- 'একুশে ফেব্রুয়ারি' প্রথম সংকলনের সম্পাদক কে?২০তম বিসিএস
- 'আত্মঘাতী বাঙালি' কার রচিত গ্রন্থ?২০তম বিসিএস
- 'সংস্কৃতির ভাঙা সেতু' গ্রন্থ কে রচনা করেছেন?২০তম বিসিএস