২১তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ২১

'লালসালু' উপন্যাসটির লেখক কে?

  1. মুনির চৌধুরী
  2. সৈয়দ ওয়ালীউল্লাহসঠিক উত্তর
  3. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
  4. শওকত আলী

উত্তর: (খ) সৈয়দ ওয়ালীউল্লাহ

ব্যাখ্যা

'লালসালু' সৈয়দ ওয়ালীউল্লাহর প্রথম উপন্যাস, ১৯৪৮ সালে প্রকাশিত। এতে ধর্মের নামে গ্রামের মানুষকে শোষণের বাস্তব চিত্র আছে। ধর্ম ব্যবসায়ী মজিদ এই শোষণের কেন্দ্রে থাকে এবং তার দ্বিতীয় স্ত্রী জমিলা প্রতিবাদের প্রতীক।

  • ইংরেজি অনুবাদ 'Tree Without Roots' (১৯৬৭) নামে প্রকাশিত।
  • উল্লেখযোগ্য চরিত্র: মজিদ, খালেক ব্যাপারি, জমিলা, রহিমা, আমেনা, আক্কাস।

সৈয়দ ওয়ালীউল্লাহ: ১৯২২ সালে চট্টগ্রামে জন্ম। অন্যান্য উপন্যাস: চাঁদের অমাবস্যা, কাঁদো নদী কাঁদো। গল্পগ্রন্থ: নয়নচারা, দুই তীর ও অন্যান্য গল্প। নাটক: বহিপীর, তরঙ্গভঙ্গ, উজান মৃত্যু।

  • BCS Mate-এ এই প্রশ্নে ৭৩% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: আধুনিক যুগের অন্যান্য লেখক (বাংলা ভাষা ও সাহিত্য)। এই টপিক থেকে বিসিএস-এ ১৬৩টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

আধুনিক যুগের অন্যান্য লেখক: সব প্রশ্ন ও উত্তর →