২১তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৪৭
একটি কুকুর একটি খরগোশকে ধরার জন্য তাড়া করে। কুকুর যে সময়ে ৪ বার লাফ দেয়, খরগোশ সে সময়ে ৫ বার লাফ দেয়। কিন্তু খরগোশ ৪ লাফে যতদূর যায়, কুকুর ৩ লাফে ততদূর যায়। কুকুর ও খরগোশের গতিবেগের অনুপাত কত?
- ১৫ : ১৬
- ২০ : ১২
- ১৬ : ১৫সঠিক উত্তর
- ১২ : ২০
উত্তর: (গ) ১৬ : ১৫
ব্যাখ্যা
খরগোশের ৪ লাফের দূরত্ব = কুকুরের ৩ লাফের দূরত্ব; তাই খরগোশের ৫ লাফের দূরত্ব = কুকুরের \(\frac{15}{4}\) লাফের দূরত্ব।
একই সময়ে কুকুর ৪ লাফ, খরগোশ ৫ লাফ দেয়; গতিবেগের অনুপাত = \(4 : \frac{15}{4}=16 : 15\)।
একই টপিকের আরও প্রশ্ন
- একটি সোনার গহনার ওজন ১৬ গ্রাম । এতে সোনা ও তামার অনুপাত ৩ : ১ । এতে কি পরিমাণ সোনা মেশালে অনুপাত ৪ : ১ হবে।১৭তম বিসিএস
- ৬৪ কিলোগ্রাম বালি ও পাথরের টুকরোর মিশ্রণে বালির পরিমাণ ২৫% । কত কিলোগ্রাম বালি মিশালে নতুন মিশ্রণে পাথর টুকরোর পরিমাণ ৪০% হবে?১৫তম বিসিএস
- এক গোয়ালা তার 'n' সংখ্যক গাভীকে চার পুত্রের মধ্যে নিম্ন লিখিতভাবে বণ্টন করে করে দিল: প্রথম পুত্রকে ১/২ অংশ, দ্বিতীয় পুত্রকে ১/৪ অংশ,…১৪তম বিসিএস
- ৫ : ১৮, ৭ : ২ এবং ৩ : ৬ এর মিশ্র অনুপাত কত?১২তম বিসিএস
- একটি পাত্রে দুধ ও পানির অনুপাত ৫ : ২। যদি পানি অপেক্ষা দুধের পরিমাণ ৬ লিটার বেশি হয় তবে পানির পরিমাণ-১১তম বিসিএস
- ৬০ লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত ৭ : ৩। ঐ মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে অনুপাত ৩ : ৭ হবে?১০ম বিসিএস