১৫তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৪৬
৬৪ কিলোগ্রাম বালি ও পাথরের টুকরোর মিশ্রণে বালির পরিমাণ ২৫% । কত কিলোগ্রাম বালি মিশালে নতুন মিশ্রণে পাথর টুকরোর পরিমাণ ৪০% হবে?
- ৯.৬
- ১১.০
- ৪৮.০
- ৫৬.০সঠিক উত্তর
উত্তর: (ঘ) ৫৬.০
ব্যাখ্যা
মূল মিশ্রণে বালি \(\frac{25}{100}\times 64 = 16\) কেজি এবং পাথর \(64-16 = 48\) কেজি।
নতুন মিশ্রণে পাথর ৪০% হলে পাথর : বালি = ৪০ : ৬০। ৪৮ কেজি পাথরের জন্য বালি লাগবে \(\frac{60\times 48}{40} = 72\) কেজি।
মিশাতে হবে \(72-16 = 56\) কেজি বালি।
উত্তর: ৫৬ কেজি।
একই টপিকের আরও প্রশ্ন
- এক গোয়ালা তার 'n' সংখ্যক গাভীকে চার পুত্রের মধ্যে নিম্ন লিখিতভাবে বণ্টন করে করে দিল: প্রথম পুত্রকে ১/২ অংশ, দ্বিতীয় পুত্রকে ১/৪ অংশ,…১৪তম বিসিএস
- ৫ : ১৮, ৭ : ২ এবং ৩ : ৬ এর মিশ্র অনুপাত কত?১২তম বিসিএস
- একটি পাত্রে দুধ ও পানির অনুপাত ৫ : ২। যদি পানি অপেক্ষা দুধের পরিমাণ ৬ লিটার বেশি হয় তবে পানির পরিমাণ-১১তম বিসিএস
- ৬০ লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত ৭ : ৩। ঐ মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে অনুপাত ৩ : ৭ হবে?১০ম বিসিএস
- যদি (a/b) = (b/c) = (2/3) হয়, তবে a : c এর মান কত হবে?৫০তম বিসিএস
- ১০০ হতে বড় দুইটি পূর্ণসংখ্যার যোগফল ৩০০ হলে, সংখ্যা দুইটির অনুপাত কত?৪৬তম বিসিএস