২১তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১

'বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত' কার রচনা?

  1. মুহাম্মদ শহীদুল্লাহ্‌সঠিক উত্তর
  2. মুহাম্মদ আবদুল হাই
  3. মুনীর চৌধুরী
  4. মোফাজ্জল হায়দার চৌধুরী

উত্তর: (ক) মুহাম্মদ শহীদুল্লাহ্‌

ব্যাখ্যা

'বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত' গ্রন্থটি ড. মুহম্মদ শহীদুল্লাহ্ রচনা করেন। গ্রন্থটি ১৯৫৯ সালে প্রকাশিত হয়।

মনে রাখুন:
- শহীদুল্লাহ্ (১৮৮৫-১৯৬৯) 'জ্ঞানতাপস' নামে পরিচিত এবং তাঁকে 'চলিষ্ণু অভিধান' বলা হয়।
- তাঁর গ্রন্থ: বাঙ্গালা ব্যাকরণ, ভাষা ও সাহিত্য, বাংলা সাহিত্যের কথা (২ খণ্ড), সেকালের রূপকথা, কুরআন শরীফ ইত্যাদি।
- ১৯৫৫-৫৮ সাল পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা ও সংস্কৃত বিভাগের অধ্যক্ষ ছিলেন।
- ১৯৬৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইমেরিটাস নিযুক্ত হন।
- সম্পাদিত পত্রিকা: আঙুর (মুসলিম বাংলার প্রথম শিশুপত্রিকা), বঙ্গভূমি, পাক্ষিক তকবীর।
- ভাষা আন্দোলন প্রসঙ্গে তাঁর উক্তি: ‘আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি।’

  • BCS Mate-এ এই প্রশ্নে ৬২% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: আধুনিক যুগের অন্যান্য লেখক (বাংলা ভাষা ও সাহিত্য)। এই টপিক থেকে বিসিএস-এ ১৬৩টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

আধুনিক যুগের অন্যান্য লেখক: সব প্রশ্ন ও উত্তর →