১৫তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৯

'ঠক চাচা' চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায়?

  1. আলালের ঘরের দুলালসঠিক উত্তর
  2. মৃত্যুক্ষুধা
  3. জোহরা
  4. হাজার বছর ধরে

উত্তর: (ক) আলালের ঘরের দুলাল

ব্যাখ্যা

আলালের ঘরের দুলাল উপন্যাসে ঠকচাচা (মোকাজান মিয়া) সবচেয়ে উল্লেখযোগ্য চরিত্র।

  • প্যারীচাঁদ মিত্রের প্রথম গ্রন্থ; ১৮৫৮ সালে গ্রন্থাকারে প্রকাশিত।
  • বিষয়: দেশীয় বন্ধ্যা শিক্ষা ব্যবস্থা, পাশ্চাত্য সভ্যতার অন্ধ অনুকরণ, সামাজিক বিশৃঙ্খলা।
  • অন্য চরিত্র: বাবুরাম, মতিলাল, বটলর, বাঞ্ছারাম, বক্রেশ্বর।

প্যারীচাঁদ মিত্র: ছদ্মনাম টেকচাঁদ ঠাকুর; জন্ম ১৮১৪ সালের ২২ জুলাই, কলকাতা। উল্লেখযোগ্য রচনা: আলালের ঘরের দুলাল, মদ খাওয়া বড় দায়, জাত থাকার কি উপায়?, আধ্যাত্মিকা।

  • BCS Mate-এ এই প্রশ্নে ৭১% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: আধুনিক যুগের অন্যান্য লেখক (বাংলা ভাষা ও সাহিত্য)। এই টপিক থেকে বিসিএস-এ ১৬৩টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

আধুনিক যুগের অন্যান্য লেখক: সব প্রশ্ন ও উত্তর →