৩৬তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১৫

'সবুজপত্র' প্রকাশিত হয় কোন সালে?

  1. ১৯০৯
  2. ১৯১০
  3. ১৯১৪সঠিক উত্তর
  4. ১৯২১

উত্তর: (গ) ১৯১৪

ব্যাখ্যা

'সবুজপত্র' পত্রিকা ১৯১৪ সালে (বৈশাখ ১৩২১ বঙ্গাব্দে) প্রথম প্রকাশিত হয়; সম্পাদক প্রমথ চৌধুরী। এটি চলিত রীতি প্রবর্তনে মূল ভূমিকা পালন করে এবং প্রায় ১৩ বছর চলে।

প্রমথ চৌধুরী: ছদ্মনাম বীরবল; বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক; বাংলা কাব্যে ইতালীয় সনেটের প্রবর্তক।

  • প্রথম চলিত রীতির গদ্য: বীরবলের হালখাতা (১৯০২, ভারতী পত্রিকা)
  • প্রবন্ধ: নানা কথা, আমাদের শিক্ষা, তেল-নুন-লকড়ি
  • গল্প: চার ইয়ারী কথা, নীললোহিত
  • BCS Mate-এ এই প্রশ্নে ৫২% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: প্রমথ চৌধুরী (বাংলা ভাষা ও সাহিত্য)। এই টপিক থেকে বিসিএস-এ ৯টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

প্রমথ চৌধুরী: সব প্রশ্ন ও উত্তর →