২৪তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১৬

'ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে, উল্টোটা করতে গেলে মুখে শুধু কালি পড়ে', বলেছেন-

  1. রবীন্দ্রনাথ ঠাকুর
  2. কাজী নজরুল ইসলাম
  3. বলাইচাঁদ মুখোপাধ্যায়
  4. প্রমথ চৌধুরীসঠিক উত্তর

উত্তর: (ঘ) প্রমথ চৌধুরী

ব্যাখ্যা

উক্তিটি প্রমথ চৌধুরীর। তিনি বাংলা চলিত গদ্যরীতির প্রবর্তক এবং সাহিত্যিক ছদ্মনাম 'বীরবল'।

  • জন্ম ১৮৬৮ সালের ৭ আগস্ট, যশোরে।
  • 'বীরবলের হালখাতা' (১৯০২, ভারতী) গ্রন্থে প্রথম চলিত রীতির প্রয়োগ।
  • বাংলা কাব্যে প্রথম ইতালীয় সনেটের প্রবর্তক।
  • 'সবুজপত্র' পত্রিকার সম্পাদক।
  • কাব্যগ্রন্থ: সনেট পঞ্চাশৎ, পদচারণ।
  • প্রবন্ধগ্রন্থ: তেল নুন লকড়ি, নানাকথা, আমাদের শিক্ষা, রায়তের কথা, আত্মকথা।
  • গল্পগ্রন্থ: চার ইয়ারী কথা, আহুতি, নীললোহিত।
  • BCS Mate-এ এই প্রশ্নে ৫৫% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: প্রমথ চৌধুরী (বাংলা ভাষা ও সাহিত্য)। এই টপিক থেকে বিসিএস-এ ৯টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

প্রমথ চৌধুরী: সব প্রশ্ন ও উত্তর →