১২তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৫৪

ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ একটি কাল্পনিক রেখা বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে, সেটি হচ্ছে-

  1. মূল মধ্যরেখা
  2. কর্কট ক্রান্তি রেখাসঠিক উত্তর
  3. মকর ক্রান্তি রেখা
  4. আন্তর্জাতিক তারিখ রেখা

উত্তর: (খ) কর্কট ক্রান্তি রেখা

ব্যাখ্যা

বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে কর্কটক্রান্তি রেখা (২৩.৫° উত্তর অক্ষরেখা)।

  • সূর্য বছরে একবার উত্তর গোলার্ধে সর্বশেষ যে স্থান পর্যন্ত পরিক্রমা করে, সেই রেখা কর্কটক্রান্তি রেখা।
  • অক্ষাংশ: ভূপৃষ্ঠের কোনো স্থানের নিরক্ষরেখা থেকে কৌণিক দূরত্ব।
  • ২৩.৫° উত্তর ও দক্ষিণ অক্ষরেখা: যথাক্রমে কর্কটক্রান্তি ও মকরক্রান্তি রেখা।
  • ৬৬.৫° উত্তর ও দক্ষিণ অক্ষরেখা: যথাক্রমে সুমেরু বৃত্ত ও কুমেরু বৃত্ত।

একই টপিকের আরও প্রশ্ন

ভৌগোলিক অঞ্চল, সীমানা ও ভূরাজনৈতিক গুরুত্ব: সব প্রশ্ন ও উত্তর →