১২তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৫৫

যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে বলা হয়-

  1. আয়ন বায়
  2. প্রত্যয়ন বায়ু
  3. মৌসুমী বায়ু
  4. নিয়ত বায়ুসঠিক উত্তর

উত্তর: (ঘ) নিয়ত বায়ু

ব্যাখ্যা

যে বায়ু সর্বদা উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়, তাকে নিয়ত বায়ু বলে। এটি সারা বছর একই দিকে প্রবাহিত হয় এবং পৃথিবীর চাপ বলয় দ্বারা নিয়ন্ত্রিত হয়।

  • বায়ুপ্রবাহ চার প্রকার: নিয়ত, সাময়িক, স্থানীয় ও অনিয়মিত।
  • নিয়ত বায়ু তিন প্রকার: অয়ন বায়ু, পশ্চিমা বায়ু, মেরু বায়ু।
  • অয়ন বায়ু: কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ থেকে নিরক্ষীয় নিম্নচাপের দিকে প্রবাহিত।
  • পশ্চিমা বায়ুর অপর নাম প্রত্যয়ন বায়ু।
  • বছরের বিশেষ সময়ে প্রবাহিত বায়ু মৌসুমী বায়ু।
  • ফেরেলের সূত্র অনুযায়ী বায়ু উত্তর গোলার্ধে ডানে ও দক্ষিণ গোলার্ধে বামে বেঁকে যায়।

একই টপিকের আরও প্রশ্ন

আবহাওয়া, জলবায়ু ও জলবায়ু পরিবর্তন: সব প্রশ্ন ও উত্তর →