৪৫তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১৪০

বাংলাদেশের কয়টি জেলার সাথে 'সুন্দরবন' সংযুক্ত আছে?

  1. ৪ (চার) টি
  2. ৫ (পাঁচ) টিসঠিক উত্তর
  3. ৬ (ছয়) টি
  4. ৭ (সাত) টি

উত্তর: (খ) ৫ (পাঁচ) টি

ব্যাখ্যা

সুন্দরবন বাংলাদেশের ৫টি জেলার সাথে যুক্ত।

জেলাসমূহ: খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, পটুয়াখালী, বরগুনা।

  • বাংলাদেশ অংশের আয়তন প্রায় ৬,০১৭ বর্গ কিলোমিটার, যা মোট আয়তনের প্রায় ৬২%; বাকি অংশ ভারতে।
  • বাংলাদেশের একক বৃহত্তম বনভূমি এবং বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক ম্যানগ্রোভ বন।
  • প্রধান বৃক্ষ: সুন্দরী।

পাঠ্যবই ও বাংলাপিডিয়ায় তিন জেলার কথা বলা হলেও, অপশনে তিন না থাকায় মানচিত্র বিবেচনায় পাঁচ জেলাকে উত্তর ধরা হয়েছে।

একই টপিকের আরও প্রশ্ন

ভৌগোলিক অঞ্চল, সীমানা ও ভূরাজনৈতিক গুরুত্ব: সব প্রশ্ন ও উত্তর →