৪৬তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১২১
হিলি স্থল বন্দরটি বাংলাদেশের কোথায় অবস্থিত?
- বিরামপুর, দিনাজপুর
- ঘোড়াঘাট, দিনাজপুর
- হাকিমপুর, দিনাজপুরসঠিক উত্তর
- পাঁচ বিবি, জয়পুর হাট
উত্তর: (গ) হাকিমপুর, দিনাজপুর
ব্যাখ্যা
হিলি স্থলবন্দর দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলায় অবস্থিত। এর বিপরীতে ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার হিলি এলসিএস রয়েছে। এটি ২৬ নভেম্বর ২০০৭ সালে বেসরকারি ব্যবস্থাপনায় চালু হয়।
স্থলবন্দর: সীমান্তে আন্তদেশীয় পণ্য ও যাত্রী যাতায়াত এবং বিনিময় নিয়ন্ত্রণের কেন্দ্র। দেশের প্রধান ও বৃহত্তম স্থলবন্দর বেনাপোল, যা যশোর জেলায় অবস্থিত।
কয়েকটি স্থলবন্দর ও অবস্থান:
- হিলি: হাকিমপুর, দিনাজপুর
- নাকুগাঁও: নালিতাবাড়ী, শেরপুর
- ভোমরা: সাতক্ষীরা সদর, সাতক্ষীরা
- সোনামসজিদ: শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ
- বিবির বাজার: কুমিল্লা সদর, কুমিল্লা
- বিরল: বিরল, দিনাজপুর
- টেকনাফ: টেকনাফ, কক্সবাজার
- আখাউড়া: আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া
- বুড়িমারী: পাটগ্রাম, লালমনিরহাট
- দর্শনা: দামুরহুদা, চুয়াডাঙ্গা
- তামাবিল: গোয়াইনঘাট, সিলেট
- সোনাহাট: ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম
একই টপিকের আরও প্রশ্ন
- বাংলাদেশের কয়টি জেলার সাথে 'সুন্দরবন' সংযুক্ত আছে?৪৫তম বিসিএস
- বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত নটিক্যাল মাইল?৪৫তম বিসিএস
- মকরক্রান্তি রেখা কোনটি?৪৪তম বিসিএস
- বাংলাদেশের কোন দ্বীপটি প্রবাল দ্বীপ নামে খ্যাত?৪৩তম বিসিএস
- বাংলাদেশের কোথায় প্লাইস্টোসিন কালের সোপান দেখা যায়?৪৩তম বিসিএস
- নিম্নের কোন দেশটির সাথে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে?৪৩তম বিসিএস
ভৌগোলিক অঞ্চল, সীমানা ও ভূরাজনৈতিক গুরুত্ব: সব প্রশ্ন ও উত্তর →