৪৭তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১২৬

ভূতাত্ত্বিক গঠন অনুযায়ী বাংলাদেশের কোন অঞ্চলে সবচেয়ে পুরাতন শিলা গঠন পাওয়া যায়?

  1. সিলেট
  2. দিনাজপুরসঠিক উত্তর
  3. পার্বত্য চট্টগ্রাম
  4. মধ্যভাগের উচ্চভূমি

উত্তর: (খ) দিনাজপুর

ব্যাখ্যা

দিনাজপুর অঞ্চলে বাংলাদেশের সবচেয়ে পুরাতন পাললিক শিলা পাওয়া যায়।

  • উত্তর-পশ্চিমের সুস্থিত প্রাক-ক্যামব্রীয় প্ল্যাটফর্ম রাজশাহী, বগুড়া, রংপুর ও দিনাজপুর নিয়ে গঠিত।
  • এখানকার কয়লাবাহী অববাহিকাগুলো পার্মিয় যুগের (২৮৬-২৪৫ মিলিয়ন বছর আগে)।
  • দক্ষিণ-পূর্বের মহীখাতীয় অববাহিকায় ব্যাপক পুরুত্বের বেলেপাথর ও টারশিয়ারি কর্দম শিলা রয়েছে।

একই টপিকের আরও প্রশ্ন

ভৌগোলিক অঞ্চল, সীমানা ও ভূরাজনৈতিক গুরুত্ব: সব প্রশ্ন ও উত্তর →