১০ম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৪

'কবর' নাটকটির লেখক-

  1. জসীমউদ্দীন
  2. নজরুল ইসলাম
  3. মুনীর চৌধুরীসঠিক উত্তর
  4. দ্বিজেন্দ্রলাল রায়

উত্তর: (গ) মুনীর চৌধুরী

ব্যাখ্যা

'কবর' নাটকের লেখক মুনীর চৌধুরী।

'কবর' নাটক:

  • ভাষা আন্দোলনের পটভূমিতে রচিত প্রথম বাংলা নাটক।
  • লেখক জেলে থাকা অবস্থায় রচনা করেন; ১৯৫৩ সালে জেলের রাজবন্দিরা প্রথম অভিনয় করেন।
  • ১৯৬৬ সালে গ্রন্থাকারে প্রকাশিত।
  • মার্কিন নাট্যকার Irwin Shaw-এর 'Bury The Dead' (১৯৩৬) নাটকের অনুসরণে লেখা।
  • কাহিনি: মিছিলে পুলিশের গুলিতে নিহতদের লাশ গভীর রাতে গুম করতে কবরস্থানে নেওয়া হয়। লাশগুলো ছিন্নভিন্ন থাকায় ধর্মীয় রীতি বাদ দিয়ে একত্রে মাটিচাপা দেওয়ার সিদ্ধান্ত হয়; লাশগুলো উঠে দাঁড়িয়ে কবরে যেতে অস্বীকার করে।

মুনীর চৌধুরী: ১৯২৫ সালের ২৭ নভেম্বর মানিকগঞ্জে জন্ম। শিক্ষাবিদ, নাট্যকার, সাহিত্য সমালোচক ও বাগ্মী।

মৌলিক নাটক: রক্তাক্ত প্রান্তর, চিঠি, কবর, দণ্ডকারণ্য।

অনুবাদ নাটক: কেউ কিছু বলতে পারে না, রূপার কৌটা, মুখরা রমণী বশীকরণ।

একই টপিকের আরও প্রশ্ন

গদ্যসাহিত্যের বিকাশ: গল্প, উপন্যাস ও নাটক: সব প্রশ্ন ও উত্তর →