১২তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৪, ১০ম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১৫

কোন শব্দে বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে?

  1. নিখুঁত
  2. আনমনা
  3. অবহেলা
  4. নিমরাজীসঠিক উত্তর

উত্তর: (ঘ) নিমরাজী

ব্যাখ্যা

'নিমরাজী' শব্দে ফারসি উপসর্গ 'নিম' ব্যবহৃত হয়েছে, যার অর্থ অর্ধেক।

তুলনা:

  • 'অবহেলা': 'অব' সংস্কৃত উপসর্গ।
  • 'আনমনা': 'আন' খাঁটি বাংলা উপসর্গ।
  • 'নিখুঁত': 'নি' খাঁটি বাংলা উপসর্গ।

উপসর্গের প্রকারভেদ:

  • খাঁটি বাংলা (২১টি): অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন, কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।
  • সংস্কৃত/তৎসম (২০টি): প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অভি, অপি, উপ, আ।
  • বিদেশি: আরবি (আম, খাস, লা, গর, বাজে, খয়ের); ফারসি (কার, দর, না, নিম, ফি, বদ, বে, বর, ব, কম); উর্দু (হর); ইংরেজি (হেড, সাব, ফুল, হাফ)।
  • প্রশ্নটি ২টি বিসিএস-এ এসেছে: ১২তম বিসিএস, ১০ম বিসিএস।
  • BCS Mate-এ এই প্রশ্নে ৬৯% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: উপসর্গ (বাংলা ভাষা ও সাহিত্য)। এই টপিক থেকে বিসিএস-এ ১৩টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

উপসর্গ: সব প্রশ্ন ও উত্তর →