৪৭তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ২৮
'তুরস্ক-ভ্রমণ' কার লেখা?
- ইসমাইল হোসেন সিরাজীসঠিক উত্তর
- সৈয়দ মুজতবা আলী
- আবু জাফর শামসুদ্দীন
- শামসুদ্দীন আবুল কালাম
উত্তর: (ক) ইসমাইল হোসেন সিরাজী
ব্যাখ্যা
সঠিক উত্তর: ইসমাইল হোসেন সিরাজী। ১৯১০ সালে বঙ্গীয় প্রতিনিধি হিসেবে তুরস্ক ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে এই ভ্রমণকাহিনি।
ইসমাইল হোসেন সিরাজী:
• জন্ম ১৮৮০ সালের ১৩ জুলাই, সিরাজগঞ্জ; মৃত্যু ১৯৩১ সালের ১৭ জুলাই।
• লেখক, বাগ্মী ও কৃষক নেতা; জমিদার-মহাজনবিরোধী আন্দোলনে কৃষকদের সংগঠিত করেন।
• কাব্য: অনল প্রবাহ, উচ্ছ্বাস, নব উদ্দীপনা, স্পেন বিজয় কাব্য ইত্যাদি।
• উপন্যাস: রায়নন্দিনী, তারা-বাঈ, ফিরোজা বেগম, নূরুদ্দীন ইত্যাদি।
অন্য লেখক:
• সৈয়দ মুজতবা আলী: ‘দেশে বিদেশে’ ভ্রমণকাহিনি।
• আবু জাফর শামসুদ্দীন: ভাওয়াল গড়ের উপাখ্যান, পদ্মা মেঘনা যমুনা; ‘অল্পদর্শী’ ছদ্মনামে কলাম লিখতেন।
• শামসুদ্দীন আবুল কালাম: কথাশিল্পী; অনেক দিনের আশা, আলমনগরের উপকথা, কাঞ্চনমালা।
একই টপিকের আরও প্রশ্ন
- সৈয়দ ওয়ালীউল্লাহ্র 'চাঁদের অমাবস্যা' উপন্যাসে কোন জীবনদর্শনের রূপায়ণ ঘটেছে?৪৭তম বিসিএস
- 'প্রভাতফেরির মিছিল যাবে/ ছড়াও ফুলের বন্যা,/ বিষাদগীতি গাইছে পথে/ তিতুমীরের কন্যা।' - কার লেখা?৪৭তম বিসিএস
- 'ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব' গ্রন্থের রচয়িতা -৪৬তম বিসিএস
- চন্ডীচরণ মুন্সী কে?৪৬তম বিসিএস
- 'পৃথক পালঙ্ক' কাব্যগ্রন্থের কবি -৪৬তম বিসিএস
- কোন গল্পকারের গল্পে ম্যাজিক রিয়েলিজমের প্রতিফলন ঘটেছে?৪৬তম বিসিএস