৫০তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ২১
১৩৫০ বঙ্গাব্দের দুর্ভিক্ষ নিয়ে রচিত উপন্যাস কোনটি?
- ইছামতি
- অশনি সংকেতসঠিক উত্তর
- আরণ্যক
- বিষাদসিন্ধু
উত্তর: (খ) অশনি সংকেত
ব্যাখ্যা
'অশনি সংকেত' উপন্যাসের রচয়িতা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এতে দ্বিতীয় মহাযুদ্ধের বিষময় ফল ১৩৫০ বঙ্গাব্দের দুর্ভিক্ষে গ্রাম বাংলার করুণ চিত্র বর্ণিত হয়েছে।
মনে রাখার বিষয়:
- প্রথম প্রকাশ ১৯৫৯ সাল; ১৯৪৪-৪৬ সালে মাসিক মাতৃভূমি পত্রিকায় ধারাবাহিক প্রকাশিত হয়।
- পটভূমি: বরাকপুর ও বনগ্রাম মহকুমা শহর।
- সত্যজিৎ রায় একই নামে চলচ্চিত্র নির্মাণ করেন।
অন্যান্য উপন্যাস:
- ইছামতী (বিভূতিভূষণ, ১৯৫০): ইছামতী নদীর তীরের গ্রামীণ জীবন।
- আরণ্যক (বিভূতিভূষণ): ভাগলপুরের বনাঞ্চলের নিম্নবিত্ত মানুষের জীবন।
- বিষাদ-সিন্ধু (মীর মশাররফ হোসেন): কারবালার যুদ্ধ ও ইমাম হাসান-হোসেনের মৃত্যুকাহিনি; তিন পর্ব: মহরম পর্ব্ব, উদ্ধার পর্ব্ব, এজিদ-বধ পর্ব্ব।
একই টপিকের আরও প্রশ্ন
- 'আলালের ঘরের দুলাল' প্রথমে কোন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়?৪৭তম বিসিএস
- সাহিত্যের রূপ ও রীতির বিচারে কোন গ্রন্থটি ব্যতিক্রম?৪৭তম বিসিএস
- বাংলা একাডেমির 'আধুনিক বাংলা অভিধানে'র সম্পাদক কে?৪৭তম বিসিএস
- 'তুরস্ক-ভ্রমণ' কার লেখা?৪৭তম বিসিএস
- সৈয়দ ওয়ালীউল্লাহ্র 'চাঁদের অমাবস্যা' উপন্যাসে কোন জীবনদর্শনের রূপায়ণ ঘটেছে?৪৭তম বিসিএস
- 'প্রভাতফেরির মিছিল যাবে/ ছড়াও ফুলের বন্যা,/ বিষাদগীতি গাইছে পথে/ তিতুমীরের কন্যা।' - কার লেখা?৪৭তম বিসিএস