৫০তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৭১
মুনাফার হার কত হলে কিছু পরিমাণ টাকা চক্রবৃদ্ধি হারে 10 বছরে দ্বিগুণ হবে:
- 5.17%
- 6.17%
- 7.17%সঠিক উত্তর
- 8.17%
উত্তর: (গ) 7.17%
ব্যাখ্যা
ধরি, মূলধন = P, সুদের হার = r%, সময় = 10 বছর। দ্বিগুণ হলে \(2P = P\left(1+\frac{r}{100}\right)^{10}\)।
⇒ \(1+\frac{r}{100} = 2^{1/10} = 1.0717\)
⇒ \(r = 7.17\)
মুনাফার হার = 7.17%
Shortcut (Rule of 72): দ্বিগুণ হওয়ার সময় দিয়ে 72 ভাগ করলে আনুমানিক হার পাওয়া যায়। 10 বছরে দ্বিগুণ হলে \(r \approx \frac{72}{10} = 7.2\%\), যা অপশনের মধ্যে 7.17% এর সবচেয়ে কাছাকাছি।
একই টপিকের আরও প্রশ্ন
- 100 টাকা 10% হারে 5 বছরের জন্য বিনিয়োগ করা হলে, সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত?৪৭তম বিসিএস
- বার্ষিক ৫% হার মুনাফায় ৪০০ টাকার ২ বছরের চক্রবৃদ্ধি মূলধন কত?৪৬তম বিসিএস
- জাহিদ সাহেবের বেতন 10% কমানোর পর হ্রাসকৃত বেতন 10% বাড়ানো হলে তার কতটুকু ক্ষতি হল?৪৫তম বিসিএস
- ক্রয়মূল্য বিক্রয়মূল্যের দ্বিগুণ হলে শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত?৪৪তম বিসিএস
- ২০% যৌগিক মুনাফায় মূলধন ১০০০০ টাকা ২ বছরের জন্য বিনিয়োগ করা হলো। যদি যৌগিক মুনাফা অর্ধ বছর হিসেবে ধরা হয়, তাহলে চক্রবৃদ্ধি মূলধন কত?৪৩তম বিসিএস
- চিনির মূল্য ১০% কমে যাওয়ায় চিনির ব্যবহার শতকরা কত ভাগ বাড়ালে চিনি বাবদ খরচ একই থাকবে?৪১তম বিসিএস