৪০তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ২৫

উল্লিখিত কোন রচনাটি পুঁথি সাহিত্যের অন্তর্গত নয়?

  1. ময়মনসিংহ গীতিকাসঠিক উত্তর
  2. ইউসুফ জুলেখা
  3. পদ্মাবতী
  4. লাইলী মজনু

উত্তর: (ক) ময়মনসিংহ গীতিকা

ব্যাখ্যা

ময়মনসিংহ গীতিকা পুঁথি সাহিত্যের অন্তর্গত নয়; এটি ময়মনসিংহ অঞ্চলের প্রাচীন পালাগানের সংকলন।

পুঁথি সাহিত্য:

  • আরবি, উর্দু, ফারসি ও হিন্দি ভাষার মিশ্রণে রচিত বাংলা সাহিত্য।
  • ব্যাপ্তিকাল আঠারো থেকে উনিশ শতক।
  • রচয়িতা ও পাঠক উভয়ই ছিল মুসলমান সম্প্রদায়।
  • আদি ও সার্থক কবি ফকির গরীবুল্লাহ।

বিষয়ভিত্তিক শ্রেণি:

  • প্রণয়োপাখ্যান: ইউসুফ জোলেখা, সয়ফুলমুলুক-বদিউজ্জামান, লাইলী মজনু, পদ্মাবতী।
  • যুদ্ধ সম্পর্কিত: জঙ্গনামা, আমীর হামজা, সোনাভান, কারবালার যুদ্ধ।
  • পীর পাঁচালি: গাজী কালু চম্পাবতী, সত্যপীরের পুঁথি।
  • ইসলাম, ইতিহাস, নবী-আউলিয়ার জীবনী ও আচার-অনুষ্ঠান বিষয়ক কাব্য।

ময়মনসিংহ গীতিকা: দীনেশচন্দ্র সেন ১৯২৩ সালে বৃহত্তর ময়মনসিংহ থেকে সংগৃহীত পালাগান গ্রন্থাকারে প্রকাশ করেন।

  • BCS Mate-এ এই প্রশ্নে ৩৭% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: গীতিকা (বাংলা ভাষা ও সাহিত্য)। এই টপিক থেকে বিসিএস-এ ৪টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

গীতিকা: সব প্রশ্ন ও উত্তর →