৪৪তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১১
নিচের কোনটি বাংলা ধাতুর দৃষ্টান্ত?
- কহ্সঠিক উত্তর
- কথ্
- বুধ্
- গঠ্
উত্তর: (ক) কহ্
ব্যাখ্যা
বাংলা ভাষার যেসব ধাতু সংস্কৃত থেকে সরাসরি আসেনি, সেগুলো বাংলা ধাতু। কহ্ এই ধরনের বাংলা ধাতু।
ধাতু তিন প্রকার: মৌলিক, সাধিত ও যৌগিক সংযোগমূলক।
মৌলিক ধাতু আর বিশ্লেষণ করা যায় না। এগুলো সিদ্ধ বা স্বয়ংসিদ্ধ ধাতু। মৌলিক ধাতু তিন প্রকার: বাংলা, সংস্কৃত ও বিদেশি।
বাংলা ধাতুর উদাহরণ: কাদ্, কাট্, নাচ্, আক্, কহ্, কর্ ইত্যাদি।
কথ্, বুধ্ ও গঠ্ সংস্কৃত ধাতুর উদাহরণ।
একই টপিকের আরও প্রশ্ন
- কোনটি নামধাতুর উদাহরণ?৪৩তম বিসিএস
- প্রচুর + য = প্রাচুর্য; কোন প্রত্যয়?৪১তম বিসিএস
- বাংলা কৃৎ-প্রত্যয় সাধিত শব্দ কোনটি?৪০তম বিসিএস
- 'সর্বাঙ্গীণ' শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয়-৪০তম বিসিএস
- 'শ্রদ্ধা' শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?৩৮তম বিসিএস
- বাংলা কৃৎ-প্রত্যয় সাধিত শব্দ কোনটি?৩৮তম বিসিএস