৫০তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ২২

'আকাশ ও পৃথিবীর অন্তরাল'-এক কথায় প্রকাশ করলে সঠিক উত্তর কী হবে?

  1. স্ফুলিঙ্গ
  2. রোদসীসঠিক উত্তর
  3. পীতাভ
  4. আরক্ত

উত্তর: (খ) রোদসী

ব্যাখ্যা

'আকাশ ও পৃথিবীর অন্তরাল' এক কথায় 'রোদসী'।

অন্য অপশনের অর্থ:
স্ফুলিঙ্গ - অগ্নিকণা, চিনগারি।
পীতাভ - হলুদ বর্ণ, হলদে আভাযুক্ত।
আরক্ত - ঈষৎ রক্তবর্ণ।

গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ:

  • যে ভবিষ্যতের চিন্তা করে না - অপরিণামদর্শী
  • কী করতে হবে ভেবে পায় না - কিংকর্তব্যবিমূঢ়
  • যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ - শ্বাপদসংকুল
  • যা পূর্বে ছিল এখন নেই - ভূতপূর্ব
  • যা পূর্বে শোনা যায়নি - অশ্রুতপূর্ব
  • যা বলার যোগ্য নয় - অকথ্য
  • যা পূর্বে দেখা যায়নি - অদৃষ্টপূর্ব
  • যা অধ্যয়ন করা হয়েছে - অধীত
  • BCS Mate-এ এই প্রশ্নে ৫৩% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: এক কথায় প্রকাশ (বাক্য সংকোচন) (বাংলা ভাষা ও সাহিত্য)। এই টপিক থেকে বিসিএস-এ ১৪টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

এক কথায় প্রকাশ (বাক্য সংকোচন): সব প্রশ্ন ও উত্তর →