৩০তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১৯

'পাহাড়তলী' গ্রামে জন্মগ্রহণ করেন-

  1. মুকুন্দরাম চক্রবর্তী
  2. সৈয়দ শামসুল হক
  3. শামসুর রাহমানসঠিক উত্তর
  4. সেলিম আলদীন

উত্তর: (গ) শামসুর রাহমান

ব্যাখ্যা

শামসুর রাহমানের পৈত্রিক নিবাস নরসিংদী জেলার রায়পুর থানার পাড়াতলী গ্রামে, এ নাম 'পাহাড়তলী'র সঙ্গে মিল আছে। এ কারণে এটি সবচেয়ে গ্রহণযোগ্য উত্তর। তিনি জন্মগ্রহণ করেন ১৯২৯ সালের ২৩ অক্টোবর পুরান ঢাকার মাহুতটুলীতে।

  • প্রথম কাব্য: 'প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে' (১৯৬০)।
  • জনপ্রিয় কবিতা: 'স্বাধীনতা তুমি', 'তোমাকে পাওয়ার জন্য, হে স্বাধীনতা'।
  • মুক্তিযুদ্ধকালীন কবিতাগুচ্ছ 'বন্দী শিবির থেকে' নামে কলকাতা থেকে প্রকাশিত।
  • উপন্যাস: অদ্ভুত আঁধার এক, অক্টোপাস, নিয়ত মন্তাজ, এলো সে অবেলায়।
  • কাব্যগ্রন্থ: বাংলাদেশ স্বপ্ন দ্যাখে, রৌদ্র করোটিতে, বিধ্বস্ত নীলিমা, নিরালোকে দিব্যরথ, নিজ বাসভূমে, ফিরিয়ে নাও ঘাতক কাঁটা, আমি অনাহারী, হরিণের হাড়, তুমি নিঃশ্বাস তুমি হৃদস্পন্দন।
  • BCS Mate-এ এই প্রশ্নে ৪৫% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: শামসুর রাহমান (বাংলা ভাষা ও সাহিত্য)। এই টপিক থেকে বিসিএস-এ ৮টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

শামসুর রাহমান: সব প্রশ্ন ও উত্তর →