৫০তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১৮৬

সুশাসন কোন্ বিষয়টির প্রতিশ্রুতি দেয়?

  1. শুধুমাত্র কঠোর আইন প্রয়োগের
  2. রাজনৈতিক প্রাধান্য ও প্রশাসনিক নিয়ন্ত্রনের
  3. সংস্কার ছাড়া ঐতিহ্য সংরক্ষণের
  4. স্বচ্ছতা, জবাবদিহিতা ও নৈতিক নেতৃত্বেরসঠিক উত্তর

উত্তর: (ঘ) স্বচ্ছতা, জবাবদিহিতা ও নৈতিক নেতৃত্বের

ব্যাখ্যা

সুশাসন স্বচ্ছতা, জবাবদিহিতা ও নৈতিক নেতৃত্বের প্রতিশ্রুতি দেয়। সুশাসন হলো দুর্নীতিমুক্ত, দক্ষ ও কার্যকর শাসন, যা আইনের শাসনের ওপর প্রতিষ্ঠিত।

সুশাসনের মূল বৈশিষ্ট্য:

  • স্বচ্ছতা ও জবাবদিহিতা
  • আইনের শাসন ও মানবাধিকার
  • স্বাধীন বিচার বিভাগ
  • সিদ্ধান্ত গ্রহণে সকলের অংশগ্রহণ
  • মত প্রকাশ ও পছন্দের স্বাধীনতা

- Good Governance কথাটি ১৯৮৯ সালে বিশ্বব্যাংকের সমীক্ষায় প্রথম ব্যবহৃত হয়।
- বিশ্বব্যাংকের মতে সুশাসনের চার স্তম্ভ: দায়িত্বশীলতা, স্বচ্ছতা, আইনি কাঠামো ও অংশগ্রহণ।

  • BCS Mate-এ এই প্রশ্নে ৮১% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: সুশাসন (নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন)। এই টপিক থেকে বিসিএস-এ ৪৯টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

সুশাসন: সব প্রশ্ন ও উত্তর →