৫০তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১৯৯
স্বচ্ছতা কেন সু-শাসন সম্পর্কে নাগরিকের ধারনাকে উন্নত ও স্বচ্ছ করে?
- এটি প্রশাসনিক চাপ বাড়ায়
- এটি রাজনৈতিক প্রতিযোগিতা কমায়
- এটি জনগনের নজরদারি ও সচেতন মূল্যায়নের জন্য সুযোগ দেয়সঠিক উত্তর
- উপরের সবগুলো
উত্তর: (গ) এটি জনগনের নজরদারি ও সচেতন মূল্যায়নের জন্য সুযোগ দেয়
ব্যাখ্যা
এটি জনগণের নজরদারি ও সচেতন মূল্যায়নের জন্য সুযোগ দেয়, ফলে নাগরিক সরকারের কাজ সরাসরি দেখতে, ভুল-ত্রুটি চিহ্নিত করতে এবং সচেতনভাবে মূল্যায়ন করতে পারে।
স্বচ্ছতা সুশাসনের মূল স্তম্ভ; সুশাসনের পূর্বশর্ত স্বচ্ছতা ও জবাবদিহিতা। আইন ও নীতি মেনে গৃহীত সিদ্ধান্ত ও তার বাস্তবায়নকে স্বচ্ছতা বলে।
স্বচ্ছতার স্তম্ভ: (১) তথ্য প্রবাহ, (২) তথ্য উন্মুক্তকরণ, (৩) ই-তথ্য সেবা প্রতিষ্ঠা, (৪) দুর্নীতি প্রতিরোধে কার্যকর পদক্ষেপ।
স্বচ্ছতা সরকারের প্রতি আস্থা বাড়ায় এবং দুর্নীতি কমায়।
অন্যান্য অপশন: প্রশাসনিক চাপ বাড়ানো স্বচ্ছতার মূল উদ্দেশ্য নয়, বড়জোর একটি সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়া। স্বচ্ছতা রাজনৈতিক প্রতিযোগিতা কমায় না, বরং একে আরও ন্যায্য করতে পারে।
একই টপিকের আরও প্রশ্ন
- ৭ আগস্ট ২০২৪ পর্যন্ত দুর্নীতির বিরুদ্ধে জাতিসংঘের আন্তর্জাতিক কনভেনশনে স্বাক্ষরকারী দেশের সংখ্যা-৪৭তম বিসিএস
- জাতিসংঘের সাধারণ পরিষদে দুর্নীতির বিরুদ্ধে আন্তর্জাতিক কনভেনশনটি গৃহীত হয়?৪৭তম বিসিএস
- সুশাসন বিষয়ক ধারণাটি কোন আন্তর্জাতিক সংস্থা প্রথম তাদের প্রতিবেদনে বিস্তারিতভাবে তুলে ধরে-৪৭তম বিসিএস
- সুশাসন বিষয়ক ধারণাটি প্রথম কোন খ্রিষ্টাব্দে একটি আন্তর্জাতিক সংস্থা তাদের রিপোর্টে বিস্তারিতভাবে তুলে ধরে-৪৭তম বিসিএস
- নিচের কোনটি সুশাসনের মূলনীতি?৪৬তম বিসিএস
- জাতীয় শুদ্ধাচার কৌশল নীতিমালা কত সালে পাশ হয়?৪৬তম বিসিএস