৫০তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১৮৫

ঘূর্ণিঝড়, 'সিডর' ও 'আইলা' বাংলাদেশে আঘাত হানে _____ এবং _____ সালে।

  1. ২০০৭, ২০০৮
  2. ২০০৮, ২০০৯
  3. ২০০৭, ২০০৯সঠিক উত্তর
  4. ২০০৭, ২০০৬

উত্তর: (গ) ২০০৭, ২০০৯

ব্যাখ্যা

সিডর আঘাত হানে ২০০৭ সালের ১৫ নভেম্বর এবং আইলা ২০০৯ সালের ২৫ মে।

• সিডর (২০০৭):
- উপকূলে গতিবেগ ঘণ্টায় ২৬০ কিলোমিটার, দমকা হাওয়া ৩০৫ কিলোমিটার পর্যন্ত।
- ১৫-২০ ফুট জলোচ্ছ্বাস হয়; প্রায় দশ হাজারের বেশি মানুষ প্রাণ হারায়।
- শ্রীলঙ্কার দেওয়া নাম; অর্থ চোখ। ভারতের চেন্নাই ও তামিলনাড়ুও ক্ষতিগ্রস্ত হয়, তবে ক্ষয়ক্ষতি সবচেয়ে বেশি বাংলাদেশে।

• আইলা (২০০৯):
- গতিবেগ ৭০-৯০ কিলোমিটার। উত্তর ভারত মহাসাগরে সৃষ্টি।
- মালদ্বীপের আবহাওয়াবিদরা নামকরণ করেন; অর্থ ডলফিন বা শুশুক জাতীয় প্রাণী।
- পটুয়াখালী, বরগুনা, ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর, নোয়াখালীর হাতিয়া, খুলনা ও সাতক্ষীরায় ব্যাপক ক্ষতি করে। খুলনা ও সাতক্ষীরায় ৭১১ কিলোমিটার বেড়িবাঁধ বিধ্বস্ত হয় এবং ১৯৩ জন মারা যায়।

• অন্যান্য উল্লেখযোগ্য ঘূর্ণিঝড়: মহাসেন (২০১৩), কোমেন (২০১৫), রোয়ানু (২০১৬), মোরা (২০১৭)।

  • BCS Mate-এ এই প্রশ্নে ৬৭% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: প্রাকৃতিক দুর্যোগ ও ব্যবস্থাপনা (ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা)। এই টপিক থেকে বিসিএস-এ ৩৫টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

প্রাকৃতিক দুর্যোগ ও ব্যবস্থাপনা: সব প্রশ্ন ও উত্তর →