৫০তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১৯১
কোনটি সুশাসনের অনুপস্থিতিতে সমাজ যে ‘hidden cost’ বহন করে তার উৎকৃষ্ট উদাহরন?
- কর আদায়ের হার বৃদ্ধি
- মেধা পাচারসঠিক উত্তর
- অবকাঠামো সম্প্রসারন
- রপ্তানি আয় বৃদ্ধি
উত্তর: (খ) মেধা পাচার
ব্যাখ্যা
সুশাসনের অনুপস্থিতিতে সমাজের বহন করা hidden cost-এর উৎকৃষ্ট উদাহরণ হলো মেধা পাচার। দক্ষ ও মেধাবীরা দেশ ছেড়ে বিদেশে স্থায়ী হলে তার ক্ষতি তাৎক্ষণিকভাবে দৃশ্যমান হয় না, কিন্তু দীর্ঘমেয়াদে বড় ক্ষতি হয়।
- শিক্ষা ও প্রশিক্ষণে বিনিয়োগের অপচয় (অন্য দেশ লাভবান হয়)।
- দীর্ঘমেয়াদি অর্থনৈতিক ক্ষতি: উদ্ভাবন, উৎপাদনশীলতা ও নেতৃত্বের অভাব।
- উন্নয়নের গতি কমে যাওয়া।
ব্রেন ড্রেন (মেধা পাচার): মেধাবীরা উন্নত জীবনযাপন বা উচ্চতর গবেষণার জন্য উন্নত দেশে যায় এবং সেখানেই স্থায়ী হয়।
একই টপিকের আরও প্রশ্ন
- বিশ্বব্যাংক বর্ণিত সুশাসন সূচকে কোনো দেশের সূচক ০.০০ হলে, সে দেশের সু-শাসনের অবস্থা কি বলে পরিগনিত হবে?৫০তম বিসিএস
- টেকসই উন্নয়নের জন্য সু-শাসন অপরিহার্য কারন এটি-৫০তম বিসিএস
- কোনটি সুশাসনের আদর্শকে সবচেয়ে ভালোভাবে প্রকাশ করে?৫০তম বিসিএস
- মূল্যবোধ ও সুশাসনের উপস্থিতি জাতীয় উন্নয়নের কোন্ দিকটিকে বেশি টেকসই করে তোলে?৫০তম বিসিএস
- স্বচ্ছতা কেন সু-শাসন সম্পর্কে নাগরিকের ধারনাকে উন্নত ও স্বচ্ছ করে?৫০তম বিসিএস
- ৭ আগস্ট ২০২৪ পর্যন্ত দুর্নীতির বিরুদ্ধে জাতিসংঘের আন্তর্জাতিক কনভেনশনে স্বাক্ষরকারী দেশের সংখ্যা-৪৭তম বিসিএস