৪৬তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১৩০

নিচের কোনটি কৃষি-আবহাওয়াজনিত আপদ (Hazard)?

  1. ভূমিকম্প
  2. ভূমিধস
  3. সুনামি
  4. খরাসঠিক উত্তর

উত্তর: (ঘ) খরা

ব্যাখ্যা

◉ খরা একটি কৃষি-আবহাওয়াজনিত আপদ (Hazard)। ভূমিকম্প, ভূমিধস ও সুনামি এই ধরনের আপদ নয়।

খরা (Drought):
- দীর্ঘদিন বৃষ্টিহীনতা বা অপর্যাপ্ত বৃষ্টিপাতে মাটির আর্দ্রতা কমে, মাটি ফেটে যায় ও ভূ-গর্ভস্থ পানির স্তর নিচে নামে।
- ফসল উৎপাদন কমে, পানির অভাব ও খাদ্যাভাব দেখা দেয়।
- বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলে খরার প্রভাব বেশি।
- গাছপালাহীন শুষ্ক প্রকৃতি ও তীব্র গরমে নানা অসুখ দেখা দেয়।

  • BCS Mate-এ এই প্রশ্নে ৮৪% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: প্রাকৃতিক দুর্যোগ ও ব্যবস্থাপনা (ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা)। এই টপিক থেকে বিসিএস-এ ৩৫টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

প্রাকৃতিক দুর্যোগ ও ব্যবস্থাপনা: সব প্রশ্ন ও উত্তর →