৪৬তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১২৯

বন্যা নিয়ন্ত্রণে সাধারণ ব্যবস্থাপনার অন্তর্ভুক্ত নয় কোনটি?

  1. নদী খননের মাধ্যমে পানি পরিবহন সক্ষমতা বৃদ্ধি করাসঠিক উত্তর
  2. নদী শাসন ব্যবস্থা সুনিশ্চিত করা
  3. নদীর দুই তীরে বনাঞ্চল সৃষ্টি করা
  4. বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ ব্যবস্থার উন্নয়ন সাধন করা

উত্তর: (ক) নদী খননের মাধ্যমে পানি পরিবহন সক্ষমতা বৃদ্ধি করা

ব্যাখ্যা

◉ নদী খননের মাধ্যমে পানি পরিবহন সক্ষমতা বৃদ্ধি করা বন্যা নিয়ন্ত্রণের সাধারণ ব্যবস্থাপনার অন্তর্ভুক্ত নয়; এটি ব্যয়বহুল প্রকৌশলগত ব্যবস্থাপনার অংশ (ড্রেজিং)।

বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থা:

  • সাধারণ ব্যবস্থাপনা: নদীর দুই তীরে বৃক্ষ রোপণ, নদী-শাসন, বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ ব্যবস্থার উন্নয়ন, পুকুর-বিল খনন ও পানি সংরক্ষণ, স্থায়ী প্রশাসনিক কাঠামো।
  • ব্যয়বহুল প্রকৌশলগত: ড্রেজিং, জলাধার নির্মাণ, আন্তর্জাতিক নদীতে বাঁধ, উপকূলে পানি অনুপ্রবেশ বন্ধ, স্থায়ী বাঁধ।
  • সহজ প্রকৌশলগত: বেড়িবাঁধ, দেশজুড়ে বনায়ন, পরিকল্পিত পানি নিষ্কাশন, আশ্রয়কেন্দ্র, শহর বেষ্টনীমূলক বাঁধ।
  • BCS Mate-এ এই প্রশ্নে ১১% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: প্রাকৃতিক দুর্যোগ ও ব্যবস্থাপনা (ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা)। এই টপিক থেকে বিসিএস-এ ৩৫টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

প্রাকৃতিক দুর্যোগ ও ব্যবস্থাপনা: সব প্রশ্ন ও উত্তর →