৫০তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১২৪

কাগজের প্রধান রাসায়নিক উপাদান কোনটি?

  1. লিগনিন
  2. রেজিন
  3. হেমি সেলুলোজ
  4. সেলুলোজসঠিক উত্তর

উত্তর: (ঘ) সেলুলোজ

ব্যাখ্যা

কাগজ তৈরির প্রধান রাসায়নিক উপাদান সেলুলোজ। এটি উদ্ভিদের কোষপ্রাচীরের মূল উপাদান, যা কাঠ, বাঁশ, তুলা বা ঘাস থেকে পাওয়া যায়।

সেলুলোজ:

  • অসংখ্য β-D গ্লুকোজ অণু β-১-৪ গ্লাইকোসিডিক বন্ধনে যুক্ত হয়ে সেলুলোজ গঠিত হয়।
  • সেলুলোজের পরিমাণ: তুলায় ৯৪%, লিনেনে ৯০%, কাঠে ৬০%।
  • ঘন \(\mathrm{H_2SO_4}\), HCl বা NaOH দ্বারা হাইড্রোলাইসিস করে গ্লুকোজে পরিণত করা যায়।
  • মানুষের পাকস্থলি ও অন্ত্রে সেলুলেজ এনজাইম না থাকায় সেলুলোজ হজম হয় না।
  • কাগজ ও বস্ত্র শিল্পের প্রধান উপাদান; অ্যাসিটেট ফটোগ্রাফিক ফিল্ম ও নাইট্রেট বিস্ফোরক তৈরিতেও ব্যবহৃত হয়।
  • BCS Mate-এ এই প্রশ্নে ৬২% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: কোষ, টিস্যু ও টিস্যুতন্ত্র (সাধারণ বিজ্ঞান)। এই টপিক থেকে বিসিএস-এ ৫টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

কোষ, টিস্যু ও টিস্যুতন্ত্র: সব প্রশ্ন ও উত্তর →