৫০তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১১১
ভাইরাস সম্পর্কে কোন্ বিবৃতিটি সঠিক?
- এদের যেকোনো সিনথেটিক নিউট্রিয়েন্ট মিডিয়ামে কালচার করা যায়
- এদের জেনেটিক উপাদান হিসেবে ডিএনএ এবং আরএনএ থাকে
- এরা এক ধরণের অন্তঃকোষীয় পরজীবীসঠিক উত্তর
- ভাইরাস হল অণুবীক্ষণিক জীবন্ত প্রাণী
উত্তর: (গ) এরা এক ধরণের অন্তঃকোষীয় পরজীবী
ব্যাখ্যা
ভাইরাস নিজে স্বাধীনভাবে বাঁচতে বা বংশবিস্তার করতে পারে না। এরা জীবন্ত কোষে প্রবেশ করে সেই কোষের যন্ত্রপাতি ব্যবহার করে বংশবিস্তার করে, তাই এদের বলা হয় অবশ্যিক অন্তঃকোষীয় পরজীবী।
জীব বৈশিষ্ট্য:
- নিউক্লিক অ্যাসিড হিসেবে DNA বা RNA থাকে; উভয়টি একসাথে থাকে না।
- পোষক কোষের ভেতরে সংখ্যাবৃদ্ধি করে; mutation ঘটাতে সক্ষম।
জড় বৈশিষ্ট্য:
- অকোষীয়; সাইটোপ্লাজম, কোষঝিল্লী, রাইবোসোম বা মাইটোকন্ড্রিয়া নেই।
- বিপাকীয় এনজাইম নেই; জীবকোষের বাইরে রাসায়নিক কণার ন্যায় নিষ্ক্রিয়।
- কেলাসিত করা যায় এবং সেন্ট্রিফিউজ করা যায়।
একই টপিকের আরও প্রশ্ন
- কোনটির দেহে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম নেই?৫০তম বিসিএস
- 'Necessary evil' কোনটি?৪৭তম বিসিএস
- গমের মোজাইক ভাইরাস কীভাবে ছড়ায়?৪৬তম বিসিএস
- বজ্রবৃষ্টির ফলে মাটিতে উদ্ভিদের কোন খাদ্য উপাদান বৃদ্ধি পায়?৪৪তম বিসিএস
- সালোকসংশ্লেষণে সূর্যের আলোর রাসায়নিক শক্তিতে পরিণত করার কর্মদক্ষতা হলো-৪৩তম বিসিএস
- কোনটির জন্য পুষ্প রঙ্গিন ও সুন্দর হয়?৪০তম বিসিএস