৪৭তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১৪৫
'Necessary evil' কোনটি?
- প্রস্বেদনসঠিক উত্তর
- অভিস্রবন
- ব্যাপন
- শোষণ
উত্তর: (ক) প্রস্বেদন
ব্যাখ্যা
প্রস্বেদন (Transpiration) হলো উদ্ভিদের বায়বীয় অঙ্গ দিয়ে বাষ্পাকারে পানি বের করে দেওয়ার প্রক্রিয়া। বিজ্ঞানী কার্টিস প্রস্বেদনকে 'Necessary Evil' বা প্রয়োজনীয় ক্ষতি বলেছেন।
- পত্ররন্ধ্রীয় প্রস্বেদন: পত্ররন্ধ্রের মাধ্যমে; মোট প্রস্বেদনের 90-95% এর মাধ্যমে হয়।
- কিউটিকুলার প্রস্বেদন: কিউটিকল ভেদ করে।
- লেন্টিকুলার প্রস্বেদন: লেন্টিসেলের মাধ্যমে।
উপকার:
- প্রস্বেদনের ফলে জাইলেমে টান পড়ে, যার ফলে পানি ও খনিজ লবণ পাতায় পরিবাহিত হয়।
- পাতার তাপমাত্রা সহনশীল পর্যায়ে রাখে।
অপকার:
- পানি হারানোর হার শোষণের চেয়ে বেশি হলে পানি ও খনিজের ঘাটতি হয়, ফলে উদ্ভিদের মৃত্যু হতে পারে।
একই টপিকের আরও প্রশ্ন
- গমের মোজাইক ভাইরাস কীভাবে ছড়ায়?৪৬তম বিসিএস
- বজ্রবৃষ্টির ফলে মাটিতে উদ্ভিদের কোন খাদ্য উপাদান বৃদ্ধি পায়?৪৪তম বিসিএস
- সালোকসংশ্লেষণে সূর্যের আলোর রাসায়নিক শক্তিতে পরিণত করার কর্মদক্ষতা হলো-৪৩তম বিসিএস
- কোনটির জন্য পুষ্প রঙ্গিন ও সুন্দর হয়?৪০তম বিসিএস
- কার্বোহাইড্রেট C, H এবং O-এর অনুপাত কত?৪০তম বিসিএস
- খাদ্য তৈরির জন্য উদ্ভিদ বায়ু থেকে গ্রহণ করে -৪০তম বিসিএস