৪৭তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৯৬

একুশে পদক ও স্বাধীনতা পদক দুটোই পেয়েছেন-

  1. ভাস্কর শামীম শিকদার
  2. ভাস্কর হামিদুর রহমান
  3. ভাস্কর নিতুন কুণ্ডু
  4. ভাস্কর নভেরা আহমেদসঠিক উত্তর

উত্তর: (ঘ) ভাস্কর নভেরা আহমেদ

ব্যাখ্যা

⇒ ভাস্কর নভেরা আহমেদ ১৯৯৭ সালে একুশে পদক এবং ২০২৫ সালে মরণোত্তর স্বাধীনতা পদক লাভ করেন।

♦ নভেরা আহমেদ:
→ খ্যাতিমান বাংলাদেশি ভাস্কর এবং বিংশ শতাব্দীর প্রথম বাংলাদেশি আধুনিক ভাস্কর হিসেবে স্বীকৃত।
→ ১৯৮৯ সালে নির্মিত 'নিঃসঙ্গ' বাংলাদেশের প্রথম নগ্ন নারী অবয়ব ভাস্কর্য হিসেবে বিবেচিত।
→ ১৯৯৫ সালে তৈরি 'হিউমানিটি' একটি প্রশংসিত শিল্পকর্ম।
→ অন্যান্য উল্লেখযোগ্য কাজ: 'আত্মা', 'স্নান' ও 'কক্সবাজার'।

উল্লেখ্য:
→ ভাস্কর শামীম শিকদার একুশে পদক পান ২০০০ সালে।
→ ভাস্কর নিতুন কুণ্ডু একুশে পদক পান ১৯৯৭ সালে।

একই টপিকের আরও প্রশ্ন

জাতীয় পুরস্কার, পদক ও খেলাধুলা: সব প্রশ্ন ও উত্তর →