৪৭তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৯৭

বাংলাদেশের প্রশাসনিক কাঠামো-

  1. বিকেন্দ্রীভূত
  2. ফেডারেল
  3. রাজতান্ত্রিক
  4. কেন্দ্রীভূতসঠিক উত্তর

উত্তর: (ঘ) কেন্দ্রীভূত

ব্যাখ্যা

⇒ বাংলাদেশের প্রশাসনিক কাঠামো মূলত কেন্দ্রীভূত।

→ অধিকাংশ ক্ষমতা ও সিদ্ধান্ত গ্রহণ কেন্দ্রীয় সরকারের হাতে থাকে।
→ স্থানীয় সরকার বিকেন্দ্রীকরণের চেষ্টা হলেও কার্যত কেন্দ্রীয় সরকারের সম্প্রসারিত অঙ্গ হিসেবে চলে, ফলে এর স্বতন্ত্রতা সীমিত।

♦ প্রশাসনের দুটি স্তর:

  • কেন্দ্রীয় প্রশাসন (সচিবালয়): মন্ত্রণালয় ও অধিদপ্তর নিয়ে গঠিত; সচিব মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধান।
  • মাঠ পর্যায় প্রশাসন: বিভাগ, জেলা ও উপজেলা প্রশাসন; বিভাগীয় প্রশাসন জেলা ও উপজেলার সমন্বয় করে।

♦ স্থানীয় সরকার: সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ।

  • BCS Mate-এ এই প্রশ্নে ৫৪% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।