৪৬তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ২৯

কতজন নারী ২০২৩ সালে বেগম রোকেয়া পদক পেয়েছেন?

  1. ৩
  2. ৪
  3. ৫সঠিক উত্তর
  4. ৬

উত্তর: (গ) ৫

ব্যাখ্যা

২০২৩ সালে বেগম রোকেয়া পদক পান ৫ জন নারী। প্রত্যেককে একটি স্বর্ণ পদক, চার লাখ টাকার চেক ও সনদপত্র দেওয়া হয়।

বেগম রোকেয়া পদক ২০২৩ প্রাপ্তরা:
১. খালেদা একরাম (মরণোত্তর) ⎯ নারী শিক্ষা
২. ডাঃ হালিদা হানুম আক্তার ⎯ নারী অধিকার প্রতিষ্ঠা
৩. কামরুন্নেসা আশরাফ দিনা (মরণোত্তর) ⎯ নারীর আর্থসামাজিক উন্নয়ন
৪. রণিতা বালা ⎯ পল্লি উন্নয়ন
৫. নিশাত মজুমদার ⎯ নারী জাগরণ

একই টপিকের আরও প্রশ্ন

জাতীয় পুরস্কার, পদক ও খেলাধুলা: সব প্রশ্ন ও উত্তর →