৪৭তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৯৫
ঢাকা বিশ্ববিদ্যালয় বিল কত সালে আইনে পরিণত হয়?
- ০৭ মার্চ ১৯১৭
- ১৮ মার্চ ১৯২০সঠিক উত্তর
- ২১ মার্চ ১৯১৯
- ১১ মার্চ ১৯১৮
উত্তর: (খ) ১৮ মার্চ ১৯২০
ব্যাখ্যা
⇒ ঢাকা বিশ্ববিদ্যালয় বিল আইনে পরিণত হয় ১৮ মার্চ, ১৯২০ সালে।
♦ ঢাকা বিশ্ববিদ্যালয়:
→ বাংলাদেশের প্রাচীনতম ও সর্ববৃহৎ উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান।
→ ১৯২১ সালের ১ জুলাই আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে কার্যক্রম শুরু হয়।
→ ঢাকার রমনা এলাকায় প্রায় ৬০০ একর জমির উপর প্রতিষ্ঠিত।
→ প্রাথমিক অবকাঠামো গড়ে ওঠে ঢাকা কলেজের শিক্ষকমণ্ডলী ও কলেজ ভবনের (বর্তমান কার্জন হল) ভিত্তিতে।
♦ উপাচার্য:
→ প্রথম উপাচার্য: স্যার ফিলিপ জোসেফ হার্টগ।
→ প্রথম বাঙালি উপাচার্য: স্যার এ.এফ রহমান।