৪৬তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ২০০
“একুশ মানে মাথা নত না করা” - এই অমর পঙ্ক্তির রচয়িতা -
- আবদুল গাফফার চৌধুরী
- আবুল ফজলসঠিক উত্তর
- মুনীর চৌধুরী
- সিরাজুল ইসলাম চৌধুরী
উত্তর: (খ) আবুল ফজল
ব্যাখ্যা
“একুশ মানে মাথা নত না করা” - এই অমর পঙ্ক্তির রচয়িতা বিখ্যাত কথাসাহিত্যিক আবুল ফজল।
আবুল ফজল:
- শিক্ষাবিদ, প্রাবন্ধিক ও কথাসাহিত্যিক; জন্ম ১৯০৩ সালের ১ জুলাই, চট্টগ্রামের সাতকানিয়ার কেঁওচিয়া গ্রামে।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ঢাকার মুসলিম সাহিত্য সমাজ (১৯২৬) প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত ছিলেন; ১৯৩০ সালে এর সম্পাদক হন।
- ষাটের দশকে রবীন্দ্রসঙ্গীত নিষিদ্ধের প্রতিবাদ করেন।
উল্লেখযোগ্য রচনা:
- প্রবন্ধ: একুশ মানে মাথা নত না করা
- উপন্যাস: চৌচির, প্রদীপ ও পতঙ্গ, রাঙ্গা প্রভাত
- গল্পগ্রন্থ: মাটির পৃথিবী, মৃতের আত্মহত্যা
- দিনলিপি: রেখাচিত্র, দুর্দিনের দিনলিপি
একই টপিকের আরও প্রশ্ন
- 'বিদ্যাসাগর ও বাঙালি সমাজ' গ্রন্থের রচয়িতা কে?৪৫তম বিসিএস
- 'তুমি মা কল্পতরু, আমরা সব পোষাগরু'- এই কবিতাংশটির রচয়িতা কে?৪৫তম বিসিএস
- নিচের কোনটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্পগ্রন্থ নয়?৪৫তম বিসিএস
- আখতারুজ্জামান ইলিয়াস জন্মগ্রহণ করেন কোথায়?৪৫তম বিসিএস
- 'দুর্দিনের দিনলিপি' স্মৃতিগ্ৰন্থটি কার লেখা?৪৫তম বিসিএস
- 'আনোয়ারা' উপন্যাসের রচয়িতার নাম-৪৪তম বিসিএস