৪৬তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১৬৮
'ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব' গ্রন্থের রচয়িতা -
- মুহম্মদ আবদুল হাইসঠিক উত্তর
- মুহম্মদ শহীদুল্লাহ্
- মুনীর চৌধুরী
- মুহম্মদ এনামুল হক
উত্তর: (ক) মুহম্মদ আবদুল হাই
ব্যাখ্যা
মুহম্মদ আবদুল হাই 'ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব' (১৯৬৪) গ্রন্থের রচয়িতা। বাংলা ধ্বনির গঠন, উচ্চারণ ও ব্যবহারবিধির বৈজ্ঞানিক বিশ্লেষণ এই গ্রন্থের বিষয়। এই গ্রন্থ তাঁকে আন্তর্জাতিক খ্যাতি এনে দেয়।
মুহম্মদ আবদুল হাই: শিক্ষাবিদ, সাহিত্যিক, গবেষক ও ভাষাবিজ্ঞানী; জন্ম ২৬ নভেম্বর ১৯১৯, মুর্শিদাবাদের রাণীনগর থানার মরিচা গ্রামে।
- অন্যান্য গ্রন্থ: সাহিত্য ও সংস্কৃতি, তোষামোদ ও রাজনীতির ভাষা, ভাষা ও সাহিত্য, বাংলা সাহিত্যের ইতিবৃত্ত।
অন্য গ্রন্থ ও লেখক:
- বাংলা সাহিত্যের কথা - ড. মুহম্মদ শহীদুল্লাহ
- বাংলা সাহিত্যের রূপরেখা (২ খণ্ড) - গোপাল হালদার
- শব্দতত্ত্ব - রবীন্দ্রনাথ ঠাকুর
- ধ্বনিবিজ্ঞান ও ভাষাতত্ত্ব - মুহাম্মদ আসাদুজ্জামান
- বাঙালি ও বাঙলা সাহিত্য - আহমদ শরীফ
- বঙ্গভাষা ও সাহিত্য - ড. দীনেশচন্দ্র সেন
একই টপিকের আরও প্রশ্ন
- চন্ডীচরণ মুন্সী কে?৪৬তম বিসিএস
- 'পৃথক পালঙ্ক' কাব্যগ্রন্থের কবি -৪৬তম বিসিএস
- কোন গল্পকারের গল্পে ম্যাজিক রিয়েলিজমের প্রতিফলন ঘটেছে?৪৬তম বিসিএস
- “একুশ মানে মাথা নত না করা” - এই অমর পঙ্ক্তির রচয়িতা -৪৬তম বিসিএস
- 'বিদ্যাসাগর ও বাঙালি সমাজ' গ্রন্থের রচয়িতা কে?৪৫তম বিসিএস
- 'তুমি মা কল্পতরু, আমরা সব পোষাগরু'- এই কবিতাংশটির রচয়িতা কে?৪৫তম বিসিএস