৪৫তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ২৬

মীর মশাররফ হোসেনের কোন গ্রন্থের উপজীব্য হিন্দু-মুসলমানের বিরোধ?

  1. গো-জীবনসঠিক উত্তর
  2. ইসলামের জয়
  3. এর উপায় কী
  4. বসন্তকুমারী নাটক

উত্তর: (ক) গো-জীবন

ব্যাখ্যা

মীর মশাররফ হোসেনের গো-জীবন (১৮৮৯) একটি প্রবন্ধ পুস্তিকা। এতে কৃষিনির্ভর অর্থনীতিতে গো-হত্যা অনুচিত বলা হয়েছে।

হিন্দু ও মুসলমানকে ঐক্যবদ্ধ করার উদ্দেশ্যেই এটি রচিত হয়। এর জন্য লেখক মামলায় জড়ান এবং মৌলবাদীদের চাপে প্রবন্ধটি প্রত্যাহার করতে বাধ্য হন।

মনে রাখুন:

  • প্রথম গ্রন্থ: রত্নাবতী (গল্পগ্রন্থ)
  • প্রহসন: এর উপায় কী?
  • নাটক: বসন্তকুমারী, জমীদার দর্পণ, বেহুলা গীতাভিনয়
  • BCS Mate-এ এই প্রশ্নে ৫৬% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: গুরুত্বপূর্ণ কবি-সাহিত্যিক (বাংলা ভাষা ও সাহিত্য)। এই টপিক থেকে বিসিএস-এ ১৪১টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

গুরুত্বপূর্ণ কবি-সাহিত্যিক: সব প্রশ্ন ও উত্তর →